বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আমার অহংকার

পায়ে ধরিনি কখনো কোনো আশ্রয়ের জন্যে ,এ আমার মারাত্মক অহংকার ,
একনিষ্ঠ আর বিশ্বাস শব্দটা তাই আমি ভীষণ যত্ন জানি ,,,,, 
 জন্মগত কিছু অঙ্গীকার আছে ....মৃতদেহে নিঃশ্বাস খুঁজতে যাইনি কখনো তাই  ,
কখনো মনে হয়নি জীবনকে  কিছু ভুল উপহার দিয়েছি ,  কখনো কোনো জানলায় মুখ বাড়িয়ে আলাপচারিতা যাই নি ,,
যারা এসেছে নিজেদের প্রয়োজনে .....ফিরেছেও নিজেদের প্রয়োজনে ।
আমার শব্দ দের কোনো তাড়না নেই অন্যের উঠোনে নেচে বেরিয়ে হাততালি কুড়োনোর ,, ,
লাভ ক্ষতির অংক আমার শেখার ছিলো না কখনো ....পরেও থাকবে না ।।
 ভয় নেই প্রকাশে পুড়তে ,,
কখোনো কারো কাছে আশ্রয়ের ভিক্ষা করে নিজের ঘরকে বেআব্রু করিনি ...সামান্য মেকি শুশ্রূষা পাওয়ার জন্য ।।
এ অহংকার আমার চিরকালীন ,,,, .......কে চায় পুড়ে যাওয়া দেহের কাঠামোয় সবুজ বীজ পুঁতে গাছের জন্ম দিতে ।
আমি কখনো কারো কাছে আশ্রয়ের জন্যে ভিক্ষা চাইনি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন