অন্ধকারের অস্তিনে একটা জোনাক গুঁজে ভোর ডেকে আনার কথা ভাবি ,
কি পালিয়ে যাবে আমার সাথে ? ধূসর কুয়াশা চিরে সেই পাহাড়ি ঝর্ণার দেশটায় !,
যদি না পাই জমির উপর দখলদারি, নাহয় মাটির দুহাত নিচেই ছই হবে দুজনার .....জমি বলতে তো শুধুমাত্র একখানা বুক ...
আজ নাহয় ডানায় আমি তুমি লুকিয়ে রাখি কিছুটা অভ্যেস ....ভালোবাসলে মরতে হয় গো গোঁসাই ...
মরণ ছাড়া নিবিড় মিলন আছে কোথায় বলো! ...
দূর থেকে ঝর্ণার নদী নিয়ে এসে আমার আলতা পড়া পা ধুইয়ে দিয়ে বলবে তুমি ... রাই .... শ্যামের জন্যে আর তোমায় পুড়তে হবে না ..., হবে না ধোঁয়ার আড়ালে জগৎ সংসার কে লুকিয়ে চোখ মুছতে ।
বাসী কাজল না মুছেই নদী চরে ভোর এনেছি দেখো শুধুমাত্র তোমারই জন্যে ।
আসলে ঘুঙুরের যন্ত্রনা যে রাই ছাড়াও এ পৃথিবীতে আর একজনই বোঝে ........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন