মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

মানুষ জব্দ হয়

মানুষ সবচেয়ে বেশি বোকা  এবং চরম ভাবে জব্দ হয় ভালোবাসার কাছে ....।
অথচ কি এক অজানা বিপন্নতায় ছেড়ে বেরোতে পারে না সে  গেরো থেকে ,,
তবু নিজেকে বোঝাতে চাওয়া .....কিভাবে যাবতীয় বিষাদে হরিণ শাবকের মত   ফাঁদে পড়েও কিচ্ছুটি হয় নি মিথ্যে প্রবাদে ভালো থাকা কাকে বলে শিখে নিতে  ।
সম্পর্ক খারাপ হয় না .....হয় পরিস্থিতি খারাপ ,,
কোথাও শোনা  এ কথা গুলো  ...,, 
  মনে রাখার দায় নেই কোথায় কখন কে বলেছিল  এসব দ্রোহের কথা ।
মনের ভেতর থেকে যায় কিছু কথা ,  কিছু আঘাত ,  শব্দের বন্ধনী ছুঁয়ে দেখলে ভেসে ওঠে   কোনো মুখ ,।
তবু এসব অন্ধকার গিলে রোজ রোজ প্রসব করে ফেলতে হয় আলো ,
এসব  অন্ধকার চাপামুড়ি দিয়ে নিজেকে বলতে হয় ভালো থাকা খুব সহজ একটা ব্যাপার মাত্র ।
এসব আঘাতের কাছে নিজেকে পোষ মানিয়ে নিয়ে বলতে হয় তেমন কিচ্ছু হয়নি যাতে ভালো থাকা যায় না কথাটা উচ্চারণ করে জানান দিতে  হবে ।

....মানুষ সবচেয়ে বেশি বোকা  এবং চরম ভাবে জব্দ হয় ভালোবাসার কাছে ....।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন