তবু ঈশ্বরের মন পুড়ছে একলা .....লাল মাটির দেশটাকে নিজের ভেতর বিস্তার করতে পারছে কই !!
ঘষে দিলেই রং হয় না.... গিরি পাথরের সাথে নিম আর বাবলার সঠিক মাত্রায় প্রেম জরুরী ভীষণ । .....যেমন রাইকে ছাড়া কি তার মন মেশে অন্য কোথাও !
পাটের বুক কেবল গিরির গেরুয়া রঙেই রাঙানো সম্ভব .....তাই পাথর খুঁজছে ঈশ্বর ,
পাতাহীন বট গাছটা মানুষের এই রং খোঁজার সময় কাছে রাখে নিজের করে ,
আর যখন যখন রং ধুয়ে ফেলে মানুষ নিজেকে নিজের হাতে হত্যা করে বটের ঝুড়িতে না পাওয়া গুলো ঝুলিয়ে রেখে যায় পৃথিবীর সব ফেলে রেখে যাওয়া সম্পর্কের কাছে ।
তখন সব গাছেদের মত এই পাতাহীন বট গাছও মানুষ চিনে নেয় ,
আমি কখনো বট হতে চাই না এমনকি কোনো গাছ হাতেও চাই না .....ভেবে দেখেছি এই লাল ডুঙরী র কল্লাচের পথের বাঁকে ঈশ্বরের গিরি মাটি হতে পারলে .....একবার পাট এর বুকে নিজেকে রাখবো ।
একবার ঈশ্বর কে বলবো সমস্ত লাল ডুঙরী কে আমার রঙ মাখিয়ে পাটে এঁকে ফেলতে ,,
আর তারপর ঈশ্বরের বাল্য সখী হয়ে বুকে থেকে যাওয়া কেউ রুখতে পারবে না জানি ।
অথচ এই কাদা মেখে বেরিয়ে পরা দশটা পাঁচটা লোকটা কখনো নিজের ভেতরের দরজার বাইরে এই লাল ডুঙরী টা কে ভালো করে ছুঁয়ে দেখলো না বেচারা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন