সিঁড়ির ধাপ বেয়ে আমাদের বৃষ্টি জল বয়ে নিয়ে যাচ্ছে ..... দূর এই শহরের থেকে অনেক দূর ...সমুদ্র নাকি পাতালের বুকে তুই কিংবা আমি কেউই জানি না !
আজ কি এই শহরটা লাল ডুঙরী র মত প্রেমিক হতে চাইছে ! রাতভর ঝিরিঝিরি ঝমঝম শব্দের সাথে জলেদের জমাটি বুনন ....যেন আমাদের সেই পুরোনো সেলাইকলের নিবিড় হয়ে নকশা বোনা প্রেম ।
আমি হয়তো এমাসে একটু বেশি সবুজ হয়ে তাড়াতাড়ি কয়েক ইঞ্চি বেড়ে উঠছি ....তুইও কখনো সিঁড়ির ধাপে আমার পিঠোপিঠি ...কখনো বারান্দার মানিপ্ল্যান্টে আমার থেকে একটু উচ্চতায় বেশি কি কম ।
এই যে মেঘলা সময় গুলো নিঃস্ব হয়ে তোর কিংবা আমার মাঝে সেতু বাঁধছে .......কখনো জানতে চেয়েছিস কেন ?
...........কত মেঘ বৃষ্টিই তো ঘর ভাঙে নিজের স্বভাবেই .....,, তবু এই শব্দ মহলা এই সময়ের বাকবিতন্ডা কেন বারংবার বাধ্য করছে
সমান্তরাল পথকে মিলিয়ে দিতে !
আমরা কেউ আর বেঁচে নেই , একথা জেনেও কেন পরস্পরের জন্যে অপেক্ষার ছাদে গোপনে ভাতের থালা রেখে আসছি !!
আজ এই বর্ষাতি সন্ধ্যায় তুই হয়তো সাতাশই থামবি ......আমি.....হয়তো আঠাশ কিংবা তিরিশে দাঁড়িয়ে ,, তোর জানলার আকাশটায় বৃষ্টি থামার অপেক্ষা থাকবো ....থাকবো জানলার শার্সি যে তোর চোখ রাখার অপেক্ষায় , .....জানি না রে জানি না কিছু জানতে ইচ্ছা হয় না ।
... ড্যানিয়েল এই মুহূর্তে আমায় এক কাপ গাড় কফির সাথে তোকে সঙ্গে রাখতে বললো ....আর বলেই নিজে হাতে গরম কফি আমায় ধরিয়ে দিয়ে বললো .......তোমার আজ অবধি সব প্রাক্তনরা কেউ সৌভাগ্য নিয়ে জন্মায়নি ,,
তাই তারা কেউ এমন বৃষ্টির দিনে তোমাকে বৃষ্টি হতে দেখতে পায়নি ,,
তারা কেউ সৌভাগ্য নিজে জন্মায়নি তাই এই সূক্ষ তারের মেঘমল্লার হতে পারেনি ,, ।
আমি ড্যানিয়েল এর দিকে একবার তাকিয়ে... বাইরে বৃষ্টির সাথে নিজেকে মিশিয়ে দিতে চাইলাম ...
আজ তুই সাতাশে ........আমার ধারাপাত জানি না ঠিক কোথায় থামবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন