শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

একান্নটা নয় কিছু কম

একান্নটা নয় কিছু কম হৃদয় পেয়েছিল সে জন্ম উপহারে , 
প্রথম বোধহয় জন্মদাত্রী , তারপর দিয়েছিল পরিবেশ ,
একান্নটা নয় কিছু কম হ্রদয় পেয়েছিল সে জন্ম উপহারে 
শহর বদলে গেছিলো হৃদয়ের রংও বদলে যাচ্ছিলো ....তপ্ত রোদ্দুরের শহরে নীলাদ্রী হৃদয়ের রঙে বসত ছিল সম-বছর গর্ভবতী ,,,
উছলে পড়া যৌবনের নীল রং   কখনো ঘন কখনো আকাশী পাড়ে নকশা তুলে ছুঁচ সুতোয় মাখামাখি লেনদেন ......।
একান্নটা নয় কিছু কম হৃদয় পেয়েছিল সে জন্ম উপহারে ,,
শহরের প্রতি রাতের একটা করে আলাদা বদলে যাওয়া রঙ থাকে ...সে রঙের হাত বদলে বদল যায়  হৃদয় বদলাতে থাকে  রং .....,, নীল থেকে লাল ......
সিঁথি ভরিয়ে আরো এক হৃদয় ......তবু খোঁজ তার প্রাপ্তি ছুঁতে পারে না ,,
সিঁথির রং গোপনে গোলাপি বাহারি .....কখনো পাহাড়ী কখনো নতুন গুহা মানচিত্রের নতুন রঙের হৃদয় পেয়ে যায় ,,
কোনো জন্মই দাঁড়িয়ে থাকে না ....প্রতিটা জন্ম একসময় মৃত্যু ছুঁয়ে বদলে যায় আলোর রঙে ।
......জানলায় হাত বাড়িয়ে সে ছুঁয়ে ফেলে একদিন  দ্রাঘিমা রেখার নীচে দাঁড়িয়ে থাকা শহরের সাধারণ একটা হৃদয় ,, 
হৃদয়ের সংখ্যা ক্রমশই বাড়তে বাড়তে সাজানো শোকেস উবচে পরে তার ,, 
এবার দাঁড়াবে ভেবে বছর দশেক ছায়ায় ঘুমোয় জিরিয়ে নেয় পরবর্তীর দিকে নজর রেখে ,
একান্নটা নয় কিছু কম হৃদয় পেয়েছিল সে জন্ম উপহারে ।
দাঁড়িয়েছিল এগিয়ে যাবার জন্যেই,,  একটিও হ্রদয় কে যত্ন করতে পারেনি সে ,, একটিও হৃদয়ে সে গাছ হতে পারেনি ,, তার জুলুজুলু চোখ হৃদয়ের খেলায় মেতে উঠে একদিন নিজের হৃদয়কে নাগপাশে বন্দি করে নিজস্ব জন্ম বিন্দুতে দাঁড়াতে হয় তাকে ।
একান্নটা নয় কিছু কম হৃদয় পেয়েছিল সে জন্ম উপহারে ।।
ছেলেটাকে কেউ চেনে না শুধুমাত্র সময় ছাড়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন