বাষ্প যেন পরিপাটি স্রোত কাচের দেওয়ালটায়,
পাথরের টুকরো ডিঙিয়ে ছোটো ছোটো খেলনার দল এই কলকাতা শহরে মানুষের মত দেখতে যারা যেন শুধু হোঁচট খাচ্ছে ,
সময় পেরিয়ে সবাই সমুদ্রতীরে জমা হয় বটে ....তবে টলমলে পায়ে বার্ধক্যেও কেউ কেউ মানুষ হতে পারে না ।
______________ সাদা কালো রঙে
পিঠে ঘুঙুর বেঁধে নাচে সবাই এই শহরের সর্বত্রই আর মোমবাতির শিখা ছিঁড়ে পড়ে জরাগ্রস্ত অশুচি হাওয়ায় এই পচন ধরে যাওয়া শহরটায় ।
#
কেউ নেই... কিছু নেই যেখানে
সেখানেই একদিন অনুবাদ ফুরিয়ে আসার কথা ,
ভাঙা গ্লাসে ঠিক একদিন এই সমুদ্র ঘুমিয়ে পড়বে
ফুটন্ত ঢেউয়ের গন্ধে আর কেউ কোনো আপনজন খুঁজবে না
_____বড়ো একলা লাগা মুহূর্তে আর কোনো ছায়ার কথাও মনে পড়ে না ।
বাষ্প এখন পরিপাটি স্নান ঘরে।কিংবা জানলার কাঁচে .....সেখানে আঙ্গুল রেখে যেমন ইচ্ছা ভালোবাসা নামক শব্দটা এঁকে ফেলতে শিখেছি এই শহরটার কাছেই ।
"আসলে জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়'
তা সেটা কন্ডোম হোক আর মেয়েদের ছত্রিশ ব্রা প্যান্টি হোক কিংবা .............
(#D)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন