একজন্মের পুরোনো ভিটে মাটির টান ভুলতে ঠিক কতগুলো জন্ম জাতিস্মর হয়ে থাকতে হয় এ উত্তর কে দিতে পারে !
একদিন যে আগুন জ্বেলে পুড়েছিলাম তার ছাই এত ভারী হবে সে কথা কেউ শেখায়নি জীবন ছাড়া ....।
তবু জীবন কে আজকাল বিশ্বাস করতে পারি না ....পারি না আয়নায় নিজের মুখ দেখতে ।
ভয় পাওয়া চেহারায় স্মৃতির ছায়া মৃত্যু শোকের থেকে অযুত মন ভারী ,,
ড্যালিয়ান কে যখন আমার খাঁকি ঝুলি ধরতে বলি
সে বারংবার আমার কাঁধের কাছে এসে ঝুঁকে দেখে নেয় পুরোনো ভিটের দর কতটা আমায় বিকিয়েছে !
সেই সব হারানোর দিনের পর থেকে আমার বয়স বাড়েনি ....তবু আমি বৃদ্ধ হচ্ছি .....আগামী পলাশী পূর্ণিমায় শান্তিনিকেতনে সোনাঝুড়ির গাছের গায়ে আমার বৃদ্ধ হওয়া আরো একটু বেড়ে যাবে ....তবু কি ওই না থাকা পুরোনো ভিটে মাটি আমায় অদৃশ্য শেকড় বেড়ি পরিয়ে রাখবে ? ড্যানিয়েল বলে move on .....Move on .....
বলে তুমি রোজ আলাপ কমাও না কেন স্মৃতির সাথে ...
আমি তোমায় খুঁজে দেবো খোপার জীবন্ত পলাশ ফুল ...
অথচ আমি নিজেকে চিনতে না পেরে
আঙুল রাখি মৃত ফসলের বুকে বারংবার ...
আর স্মৃতি সহ্য করতে করতে আমার মৃত্যু হয় বারংবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন