সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

বৃষ্টি হলেই

আমার1 বৃষ্টি দিন জুড়ে একরাশ রঙের আনাগোনা 
চলে ...কাজবিহীন দিন নামে কয়েকটা ছবি এঁকে ফেলি  এসব ভালোবাসা দিনে।
ঝরে পড়া প্রেমের সাথে ....ভালোবাসতে ইচ্ছা হয় বলেই ক্যানভাসের তোমার জামায় নীল রং ঢেলে 
একদল মেঘেদের এনে দিই আমার পরিবর্তে ।

হাঁটু মুড়ে কাগুজে নৌকায় খবরাখবর চালাচালি করি ...পরজন্মের তোমার দেওয়া কথাদের সাথে ,
 আর বৃষ্টিরা সবাই তখন আমার সাথে তোমার সাথে ভিজিয়ে দেয় গোপনে রাখা রূপকথাদের ।

তোমার নীল জামায় অনেক স্পর্শ গড়িয়ে নামছে ...দেখো ,.... এছবি  একদিন ঠিক তোমার কাছে পৌঁছে দেবে মেঘলা হওয়ায় রাখা অচেনা মেঘবালিকা  নিজের হাতেই ।
ভালোবাসার অমোঘ ধারায়  ক্যানভাস থেকে  বেরিয়ে তুমি বলবে  আগামী জন্ম দিনে আমরা বিচ্ছেদ গুলো ভাসিয়ে দেবো এই নতুন জলেদের সাথে ,, 
প্রতিটা বৃষ্টি ফোঁটা সাক্ষী রেখে বলবে সমস্ত অঙ্গীকার হোক ওই বিশাল আকাশটা ...
অভিমান ফুরিয়ে রামধনু আঁকা বিকেলে ভোরের ফুল ফুটে উঠবে ....,,।
আমরা আজও যে মনে মনে একই আকাশে একই বৃষ্টিতে পাশাপাশি হাতে হাত রেখে ভিজে চলেছি .....,
আমার বৃষ্টি দিন জুড়ে এমন অজস্র রং  ক্যানভাসে আনাগোনা করে ,  আর মনে মনে আঙুলের তুলি বলে ওঠে প্রতিবার  বৃষ্টি হলেই তুমি আমি আরো কাছাকাছি হয়ে উঠি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন