সহজিয়া সে... যে আলো হয়ে অন্ধকারের বুকে হেঁটে বেড়াতে পারে , ,,
মটির ওপর আর তেমন নেশাতুর গন্ধ নেই .....নেই
কোনো মায়া কিংবা পিছুটান , ।
জীবনের খাতায় অজস্র মৃত্যুমুখী উৎসবের তারিখ লেখা ....আর তারিখের লুকোনো নেপালী খুপরী,।
সাহস করে মাঝ রাতে নিঃস্ব হয়ে যাওয়া মুহূর্ত হাতড়ে দেখি ....যদি কিছু সঞ্চয় লেগে থাকে হাতের মুঠোর ফাঁকে...... প্রতিবার কলেজের ছোট টুকরো আর খুন ভরি মেরি হাত .....হাহাহাহা ,,
শব্দদের বড় অহংকারী হতে দেখি কবির চরিত্রে ...
আমি তাই সমস্ত দুয়ারে .....চৌকাঠে এখন নিষেধ লিখে রাখতে ভুলি না ।
আমি অন্ধ হতেই চেয়েছিলাম চিরকাল ....আর অন্ধের ঘরে বিশ্বাস শব্দটাই একমাত্র জষ্ঠীর মত ....... শুধুমাত্র মৃত্যু লিখে যাওয়ার জন্যে একটা গোটা জীবন যেন কম পরে যায় কখনো কখনো ,
তবু মানুষ বাঁচার নামে মিথ্যে উজ্জাপন করে কোনো না কোনো তারিখকে সাক্ষী করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন