বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

পূর্বাশ্রম

তোমার কাছে   যে সব পূর্বাশ্রমের কথা রাখা আছে  
তাদের  ওপর-নীচে তীব্র ঢেউ এখন .....কিউকি বারিষ সমুন্দর মে ভি গিরতি হ্যায় ....।

বিস্বাদ মুখে ভাজা মাছ স্বাদ আনতে ব্যর্থ   আজকাল ।
______এদিক-সেদিক ছুটে যাচ্ছে সেলফির ভালোবাসা ......ক্যাপশনে লেখা "আমাদের কথা "
নিজের হাতে ধুয়ে দিচ্ছ  বৃষ্টি-জল   আর সমুদ্রের বেদনা ....,,,
বাহারি গাছে ফুল ফুটছে ক্রমে আঙিনায় 
পাখিদের ভাষাবিনিময় হয় মাত্র সপ্তাহে এই ছুটির দু দিন 
অর্ধেক শুকনো জামাকাপড়  আর অর্ধেক ভালোবাসা নিয়ে 
_____ সমস্ত প্রেম কে উপেক্ষা করেই  আবার ভিজতে যায় চেনা মানুষটা মাঝরাতে... সমুদ্রের কাছে ....

অন্ধকার  মানে কেবল হেরে যাওয়া  নয় গান্ধারদেশের অববাহিকায় মানুষের অজস্র অজানা কিংবা না জানতে পারা গল্প 
শত্রুর মাংসর মত  কাঁটাতারের ঝুলিয়ে  ঝলসে নেওয়া  তটভূমি অন্ধকার শব্দের ভেতর আলো লুকিয়ে রাখে  ......,,
____ লাল কাঁকড়ার  সাথে। পূর্বাশ্রমে অনেক মানুষের একই মিল,   তাদের গঠন একই  স্বভাবও... .....পায়ের শব্দ  পেলেই মাটি খুঁড়ে নিজেকে লুকোনো।।
_____ জলে ডুবেছিল চেনা অধ্যায় যেমনটা ডুবে যায় ... দু-হাত পাতা ভেজা মেঘে  আর সমুদ্র সঙ্গমরত সব দ্বিধা সরিয়ে ,,
________খড়কুটো রেখে দিলাম 
শ্বাসকষ্ট থেকে  কয়েক ক্রোশ  দূরে বৃষ্টি নগরীর বুকে

 শুধুমাত্র বলে রাখি শোনো পূর্বাশ্রমে আমার কোনো ডাকনাম ছিল না... কোনোদিন,,, আর পরেও কোনো ডাক নাম থাকবে না ।

#D#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন