বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিকেলের শেষ আলোয়

বিকেলের শেষ আলোটায় এসে হাঁটু মুড়ে বসি 
ভোরের মেয়েটা তখন আমার চৌহদ্দির থেকে দূরে অনেক দূরে হারিয়ে যায় .....হাত বাড়ানো আমার না পাওয়া যন্ত্রনা তাকে ফিরিয়ে আনতে চায় ,,অথচ কোথাও তো থামতে জানতে হবে এ চাওয়া গুলোকে বেঁধে রেখে  সে কথা মনকে বুঝিয়ে বলে।

অবিরত আলোর কাঙাল আমি ......অবিরত বন্ধ দেওয়াল গুলোয় জানলা আঁকা আমার অভ্যেস ।
আমার ভেতরেও আলো ঘুমিয়ে থাকে ...... ,,

আমি বেলা শেষ হবার আগে  কাসর ঘন্টা বাজিয়ে 
নিজেকে জাগিয়ে বিকেলের কার্নিশে  পড়ে থাকা ফুরোনো আলোয় হাঁটু মুড়ে ..অপেক্ষা করি ,।

অথচ জানি না কিসের অপেক্ষা ! কেনোই বা আমার মত মানুষ চিরকাল জানলা আঁকতে ভালোবাসে ! 

 দেওয়াল লিখনে উৎসবের পর বিষণ্ণ শীতকালের কথা কোনো বিঞ্জাপন সংস্থা লেখে না ,...
অথচ প্রতিটা নাগরিক সে শীতকাল কে দারুন করে চিনে নেয় কোনো বিঞ্জাপন ছাড়াই ,,,
আলো বিকোয় , উৎসব বিকোয় , বিকোয় ক্যানভাসের সমস্ত রং ....ভালোবাসা সেতো স্থান কাল পাত্রে বরাবর বিকিয়েই যায় ....।

আর তাই  বেশিরভাগ মানুষের একটা নিজস্ব একলা  বদ্ধঘর থাকে .....থাকে বোবা ট্যানেল ,,,

আর  টিলার ওপর হাঁটু মুড়ে এসে বসা একলা বিকেলে  আমার মত কেউ কেউ .....যারা হাত বাড়িয়ে অজস্র ভোরের আলো কে থামতে বলে ...বলে একবার ফিরে চাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন