তবু এমন বৃষ্টি- মুখর দিনে সেসব বোহেমিয়ান ভালোবাসায় তোমার বুকে মুখ গুঁজে বন্য অঘ্রানে নিজেকে মাতাল করতে বড় ইচ্ছা হচ্ছে ।
শেষ বারিশে আমরা পরস্পরের গভীরে মগ্ন ছিলাম ...মনে পড়ে ! .....আজও ভেজা মন বালিশ জড়িয়ে কিছু আদর আর বাঘবন্দী খেলা একই রকম মজুত আছে .....মাটির সোদা গন্ধে পারিজাতীয় আরোহন আর অবরোহন ,
বৃষ্টির শব্দে ছুটন্ত ঘোড়ার খুরের শব্দ মিলেমিশে
বড় নেশাতুর করে তোলে আমাদের ।
এ বছর বৃষ্টি যাপন একই শহরের একই আকাশে অনেক খানি গভীরে যাওয়া আদরের মত ....।
তোমাকে অনেক দিন জড়িয়ে নিই নি তেমন করে ....কত্ত দিন হয়ে গেছে একসাথে স্নাত হয়ে উঠিনি
তোমাকে কত্ত দিন নিজের সাথে জড়াইনি সেভাবে ।
আজ তোমায় বড় আদর করতে ইচ্ছে হচ্ছে এই বৃষ্টি মুখর বেলায় ........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন