বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

খবর বিহীন

জন্ম হয়নি কোনো নিয়মমাফিক অতুর ঘরে ,
মৃত্যুও তাই খবরবিহীন এ শহরে ,
কেউ কখনো গুছিয়ে রাখেনি দায়িত্ব নিয়ে কারো হৃদয়ের খবর, ,
 তাই  হাড়ের সিন্ধুকে জমছে সময়ের ভাঙচুর কথপোকথন ....।
নিমতলার শ্মশানে উড়ন্ত ছাই দেখে কেউ পরিচয় খোঁজে না ....খোঁজে না সম্পর্ক শব্দটার মানে,,

এ শহরে পাখিরাও ঠিকানাহারা রাতের দীর্ঘতা মাপতে পারে,.... অথচ মানুষ সেখানে কত সহজেই ঠিকানা হারিয়ে ফেলতে চায় ! 
নিঃশ্চুপ ঝড়ের গোপন উন্মাদনায় ভেসে যায় ভ্রূণে জমে থাকা পরিচয়টুকুও ।
এ শহরে সব কিছু বড্ড সহজে মিলে যায় "everything is easy to get-able"
শুধুমাত্র বোতাম ছেড়া কিছু নিষেধ থেকে যায় ব্লক করে রাখা জানলায় ।
প্যাঁচার কান্নায় কখনও অভিশাপের শব্দ শুনতে শেখেনি এই শব্দের শহর .....আমিই বহুদিন রাত জেগে আছি এ শহরটায়,,  ছাদের কার্নিশে কখনো কোনো রাত প্যাঁচাকে দু দন্ড বসতে দেখিনি ,

সেসব নির্ঘুম রাতের পরাগ সেচে তুলে আনা মুহূর্ত  বন্ধক রাখি আমার প্রেমের অন্তরালে রাখা একটা জানাশোনা বুকের ভেতর ,
 লাটাই ছেড়া মেঘেদের ঊষর স্তনে  জলেদের নকশা আঁকে  দীর্ঘদিনের শেষে একটা দীর্ঘশ্বাস,,
আসলে এসব মন খারাপের দিনে কেউ কাউকে ভালোবেসে গুছিয়ে রাখেনি কখনো।
আসলে জন্ম হয়নি কোনো নিয়মমাফিক অতুর ঘরে ,  মৃত্যুও তাই খবরবিহীন এ শহরে ।



*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন