কখনো কখনো মানুষ বড্ড বেশি পরিপাটি পথিক হয়ে যায় ,
পরিপাটি নিঃসঙ্গতা আড়াল করে ব্যস্ততম সময় এঁকে নেয় নিজের পরিধিতে ,
এভাবে আস্ত শহর হারিয়ে যায় রোজ রোজ কোনো নতুন নতুন উপায়ে ।
আমার ভেতরেও এই শহরের এক অকারণ অশ্লীল আমিত্বর ঘোর লাগে আজকাল ,, গঙ্গার জল তখন নীলনদের কালো জল হয়ে যায় ....পা ডুবিয়ে কারণ খুঁজি ,,
আমার অপেক্ষার গায়ে সেই পৌরাণিক বুদ্ধের টুকরো টুকরো পাথরের রক্তাক্ত ছিঁটেফোঁটা...বৃষ্টি হয়ে ঝরে পরে।
ধাঁধার মত অন্ধকারে সব প্রজাপতিরা ঘুমিয়ে পরে ,,,
ঝড়ো বাতাসে দেনা পাওনার স্মৃতি ছুটে বেড়ায় অজানা শিরা উপশিরায় ভ্রান্ত পথিকের মতোই...!
পৃথিবী ঘুমিয়ে পড়লে গোধূলি নামের ষ্টেশনে....আমি আরো বড় কোনো ক্ষতের অপেক্ষা করি , আর আমার ইচ্ছেরা নতুন করে পাপ শিখে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন