শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আলোয় আলো

মৃত্যু সহ্য করা সহজ বলেই স্মৃতি দের সৎকার সেরে নিয়েছি , 
 ভেবে দেখলাম মৃতের শরীরে নিঃশ্বাস খুঁজে লাভ নেই ,  হাতড়ে বেড়ানো নিঃশ্বাসের বদলে পচে যাওয়া দেহের ওজন নিজের কাঁধের থেকে নামিয়ে , ভাবনার মুক্তি   আর আকাশ যেন আলোয় আলো  ,,
অন্দরমহলের কাঁদাজল আবর্জনা ধুয়ে মুছে সাফাই করে ফেলে ঘরটায় নিজেকে রাখার জায়গা করে নেওয়া  হল দীর্ঘ কালো রঙের দিনগুলোর পরে , 
যারা আসবে নিয়মিত তাদের বারণ করতে পারবো না তবে বাইরে থেকেই বিদায় দিতে পারব জানি ।
আসলে .....  মৃত্যু সহ্য করা সহজ বলেই স্মৃতি দের সৎকার সেরে নিয়েছি , আর বারংবার নিজেকে মৃত্যু মুখোমুখি দাঁড় করবো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন