শূন্য দিয়ে গড়া গান্ধর্ব চিত্রকলায় কেবলি
প্রেমিকের মুখ,, বুঝি গভীরতম নিঃস্ব হচ্ছে
আমার মন।
হাওয়া বইছে এলোমেলো এ শহরে, তবু কৃষ্ণচূড়ার
পাতায় কাঁপন কই!
বসন্ত লেগে থাকা প্রজাপতির ডানায় শঙ্খচিলের
চোখ দিয়ে আঁকা কবিতারা ভীষণ রঙিন,
অথচ আমার ডাইরির পাতায় ঘুমন্ত অক্ষরদের
স্বপ্নরা এখনো তেজপাতা রঙা।
আলোদের দেশে প্রেমের রঙ কেমন জানি না,,
হয়তো তুমি ছুঁয়ে দেওয়া নদীর। জলের মত
যেখানে বয়ে আসা বিষাদরা পিয়াল পলাশ রঙের
উচ্ছল ঝরনাধারা..... হারিয়ে যায় সব দু:খ বর্নরা,,
পরীর মত আলোর সিঁড়ি ভেঙে তোমার সমস্ত
ঘরে কোনো ভীনদেশী তারা যখন জমি দখলে ব্যেস্ত
শহরের ধুলোঝড় তখন তোমার খুব প্রিয়,, একটা
তোলপাড় তরঙ্গ সেতু বাঁধছে নতুন উপন্যাসের ভূমিকার সাথে।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ১২ মার্চ, ২০১৮
যদি তারে নাই চিনি গো সেদিন....
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন