************************************
আমার আকাশে সমস্ত প্রহরে কেবল বৃষ্টি
বৃষ্টির কোনো মানে আকাশ খুঁজে দেখিনি
মেঘের গভীরে অভিমানেরা দুরত্ত্ব মাপে পাশে থাকার,,
ঘুমেরা হেঁটে যায় সীমাহীন কোনো প্রান্তরে,
চোখের পাতারা শিখে নিয়েছে বিষণ্ণতার গল্প পড়তে
,বটের শিকড়ে একে একে ভীড় করে অসংখ্য
না খোলা জট,,
একটা লড়াই কেউ বুঝতে পারবে না,,
কিন্তু শহর জানে ভাঙছে অনেক হৃদয়
বিষন্নতায় স্তরীভূত হচ্ছে শোকের পরে শোক।
অভিমান শব্দটা যে বড় আদোরের আর আদোর
বড় যত্নে রাখা ভালোবাসা
।অজস্র মুখ,অজস্র সময়ের কাহিনী
হাতের আঙুল গড়িয়ে ছড়িয়ে পড়ছে টুকরো টুকরো,
চাওয়া বা পাওয়ার ভাঙা আয়না।
সিলিঙ জানে কষ্টের দাগরা কেমন করে
একএকটা ,শোক লিখে রাখে প্রতিটা রাতের গভীর বুকে।
চাওয়া না পাওয়া অভ্যস্ত জীবনে নিরাসক্ত সম্পর্ক।
প্রতিটা ঘ্রাণে মিশে যায় ,আকাশের দিকে হাত বাড়ানো
একটুকরো মুক্তি।
সাজানো সম্পর্ক দম বন্ধ ফ্রেমের হাসি মুখ ছবি আর
বাহিত তখন ভেজা অনুভূতি।
প্রথাগত নিয়মের নিরিখে ফিরে যায়
শরীর, আর মন বহু ক্রোশ দুরত্বে অফেরত
পথে।
আকাশের বুক চিরে নামতে থাকা শোক।
ঘরকন্নায় কেবিল নোনা বৃষ্টি প্রহর থেকে প্রহরান্তে,,
জানতে পারবে না কেউ এই তুমুল বৃষ্টির মানে
জানতে পারবে না কেউ এ শহরে বেঁচে আছে
এমন অনেক প্রহসনের জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন