সময়ের ছবি গুলো
ফিরতে একবার হবেই সেই পুরনো রাস্তায় লাফিয়ে হেঁটে যাওয়া মেয়েটার কাছে ,
সমস্ত সুতোর রং মিলিয়ে মিলিয়ে আরো একবার বুনে নেবো
আগের মত রূপকথা সাজানো নকশিকাঁথা
যারা অন্য মাইল স্টোন ছুঁয়ে বহুদূর এগিয়ে গেছে তাদের আবার কোনো এক পথের অক্ষ রেখায় একে একে ঠিক নেবো জুড়ে ,,
ফিরতে চাই কাঠ-গোলাপ গাছে ঝোলানো দোলনায় দুলতে থাকা ছেলে মেয়ে গুলোর কাছে
ঠোঁট কাটা কাবলিওয়ালার কাছে টক ঝাল আলু মাখা হাতে মেয়েটার সাথে কথা বলতে হবে আর একবার,,
কাটাকুটি খেলার দানে হারিয়ে যাওয়া চোর পুলিশের সাথে আরো একবার সময় ভুলবো।
ফিরে যাবো ছেঁড়া ছবি গুলোর কাছে
জুড়ে নেবো একের পর এক ছেঁড়া ছবির গ্রাফের রং মিলিয়ে ,
ফিরতে হবে একবার
সেই পুরোনো রাস্তার পাশে খেলার মাঠে ...একবার ফিরবো।
#সই (ফিরবো)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন