একটা দীর্ঘ ঘুমের দেশ দখল করলো
জীবন ,
কেউ নাম দিল ধর্ম, কেউ নাম দিল কাঁটাতার ,
কেউ নাম দিল রাজনীতি,
আসলে ডাক নাম তো স্রেফ মৃত্যু তাই না
তর্ক রইল টাইম লাইনে পোষ্ট এর রিচ্ বাড়লো
কয়েক ঘণ্টা খবরে তাপমাত্রার পারদ চড়লো অনেকটা ।
আসলে ডাক নাম তো স্রেফ হারানো তাই না?
অমলতাস গাছের তলায় অনেকে এসে দাঁড়াবে ... দাঁড়াচ্ছেও,
কেউ খুঁজে দেবে না হারানো জীবন গুলো
কারো কাছে কোনো মহৌষধি নেই তাই তো?
#সই ( মৃত্যু)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন