বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

সুবর্না(৫৯)

---------------------------- 

হাতের মুঠোয় ফুরোতে থাকা
বালি,   মাটির ঘুম  ডাকে রাজার
রাজা,  হাওয়ায় উড়তে থাকা হরিরবোল
খই ফুল সুবর্না তোমার প্রিয় সব কটা
অধ্যায় সুগন্ধি মলাটে,
দরজায় দাড়ানো সব অপেক্ষা পরজন্মর
দিকে তাকিয়ে প্রহর কাটানো,
কাজ ফুরোনো ২০৬টা হাড় তিতাসের
জলে এগিয়ে দাও সুবর্না, ফিরে   তাকানো
বারন  মায়ায় জড়ানো বারন,
ও চোখ পুড়তে পারে দহন দাহে,
তোমায় এমন করে চাইতে পারি... তাই
একশো আটটা নীল পদ্ম নিয়ে তোমার জন্যে
নদীর ওপারে এক অপেক্ষা ,
মানচিত্রে তখন থমকে যাওয়া সময়ের
পেন্ডুলাম মৃত... মৃত সমস্ত সাজানো
নাটকের ভুমিকা,
আমরা কেবল মুখোমুখি হাতের
মুঠোয় ফুরোতে থাকা সময়
নতজানু,, সন্মুখে    বিস্তর একটা জীবন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন