-------------------------
সে দিন শেষ ভোরে তুমি ঠিক
খসে পড়া তারার মতো আমায়
বলে গেলে আমার আলোটুকু
তোর বুকে রাখ, আমি এরপর
পৃথিবীর শেষ লগ্ন অবধি কেবল
তোর একার ঘর তোর একার....
লুকিয়ে রেখেছিলাম সকল অহংকারি
ভিড় থেকে তোমায়... লুকোনো খামে
তোমায় সুগন্ধি পাঠানো আমার এক অদ্ভুত
অভ্যাস করে ফেলেছিলাম ,
রক্তকরবী গাছের নিচে আমাদের
প্রথম স্পর্শ গুলো যত্ন করে গুছিয়ে
রেখে এসেছি, আরো আরো কত
কি যে এ পোড়া মনের আনাচকানাচে
গুঁজে রাখা, সে বাঁশিওয়ালার সুর
ভীষণ গরমের দুপুর আলস্যে যখন
তখন তুমি আমায় চুপিসারে চোখ বেঁধে
মিশিয়ে দিয়ে ছিলে সুরের সাত রঙা
মূর্ছনায়, আমার হাতের তালুতে এখন
সেই নিবিড় সব গন্ধ কেমন তাজা,
নীল রঙ তুমি তেমন ভালবাসতে না
তবু কখন যেন ভালবাসার আবদারে
তুমি নীলাদ্রি হয়ে উঠেছিলে,
মনে রাখা সহজ, না ভুলে যাওয়া
সহজ জানা নেই, তুমি যখনই
হিসেবি হতে বলো আমি খেই হারিয়ে
ফেলি আমার উপকুল বরাবর
কোনো হিসেবই মেলাতে পারিনি,
আয় ব্যয় সব কেমন একাকার হয়ে
পড়ে তাই সে চেষ্টা আমার বৃথা,
সারারাত তোমায় জুড়ে তোমার মত
আলোর সাথে কথায় কথায় ফুরিয়ে
আসি আর তখন তুমি এসে বল আমায়
বুকের মাঝে লুকিয়ে রাখবি আমায় ভালবাসিস?
আমায় ভালবাসিস? ভালবাসিস?
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
তোমার মত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন