নিয়ম করে বাড়তে থাকি শিরায়
শিরায়, সব নিয়ম মেনে মন
থাকে আত্মগোপোন করে,
সুবর্না সমদ্রের নিচে ঘুমন্ত
কোনো কম্পাসে মত এখন
এই পৃথিবী দিক শুন্য, জং ধরা
মনে হয় নিয়মিত আয়োজন,
রোদ্দুর নেই উত্তাপ.... অর্ধেক আমি
মৃত, অর্ধেক ঘুনপোকার সংসার,,
এই আমি কে জানা নেই কোথায়
ঠিকানা, কোথায় হেঁটে চলেছি আজন্মের
তৃষ্ণায়, সুবর্না পারো না দিক শুন্য কম্পাসে
দিক নির্নয় করে দিতে.... কিংবা জানিনা কি
চাওয়া ভীষণ দরকার, সবুজ শ্যাওলার
জালে জড়িয়ে নিজেকে দেখতে অদ্ভুত লাগে,
নিজেকে চিমটি কেটে গড়িয়ে নামা কান্না
ছুয়ে দেখি এখন নিশ্বাস উষ্ণ কিনা,
যন্ত্রনা উপচে পড়া ফসিল গেয়ে ওঠে
আমার মুক্তি আলোয় আলোয়.....
সকাল গড়িয়ে এক একটা দিন কাটে
নিয়ম করে বাড়তে থাকি শিরায় শিরায়,
চেস্টা করে ভাল থাকা যে মারন যন্ত্রনা
সে কথা টের পায় সমস্ত শিকড়,
অনিয়ম কোনো এক দেশ
খুঁজে ফিরি কুল বরাবর,
একদিন রাত শেষে কচলানো চোখে
তুমি ঈশ্বর হয়ে আমার হাত ধরে
নিয়ে এস সমস্ত দুঃখসুখের পারে
সব নিয়মিত নিয়মের দেশ ভেঙে,
আমি আবার করে মাটির ওপর
গাছ হয়ে জন্ম নেব.....,,
সুবর্না (প্রিয় ঈশ্বর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন