বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

আলোর পরে

---------------------------------------------------_
শব্দ মিছিল ভিড় করে আছে শিশির মাখা
কোনো নগরে তোমার গোলার্ধের বিপরীতে।
হাজারো প্রশ্ন মুখোমুখি বসে স্থবিরতার ভিড়
উঠোন জুড়ে যেন প্রত্যেকে নামকরণহীন
রঙ দের সাথে মিশে ক্যেনভাসের পাশে
মাথানিচু করে দাঁড়িয়ে,,
কবেকার ফেলে আসা অতীতের ছায়া আজকাল
গুড়ো গুড়ো রাত হয়ে নেমে এসে আঁকড়ে ধরে
আমার আমিকে,, নিজেকে ডুবিয়ে রাখি
রাতভর ডাহুক ডাকা পদ্মবিলে।
জানালায় শিশিরবাষ্পর বুক চিরে আলোর আলপিন
আমার চুরি যাওয়া আয়ুরেখা ফিরিয়ে দেয়।
আবার আমি শহরের পথে চাকার ফাঁকেফাঁকে
মুক্তির বর্নদের সাবধানে এগোতে দেখি পক্ষ থেকে
পক্ষান্তরে।
উদযাপনের মুহুর্ত লিখে রেখ সুজন তোমার
নুইয়ে পড়া ছায়ায় মাঝে, সাথে দুমড়ে মুচড়ে
জড়িয়ে নিয় তোমার নিশ্বাসে বাস্তুওহীন স্বপ্নদের
যারা কেবলি ঘোর না কাটা নিমিত্ত্বকে সুবাসিত
করে হৃদয়ের ক্ষতদের আটপৌরে খবরাখবর নেয়।
তোমার উপকথায় এক জীবন ডুবে যাক চোরাস্রোতে নিচে.... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন