-------------------
রোজ ঘুমঘোরে ইচ্ছার সিড়িতে পা ফস্কে
অন্ধকার আঁকড়াই বার বার, শ্রুতিহীন
ক্ষতরা আসে যায় আবার কখনো
আঁকড়ে থাকে,
আমি একি স্বপ্নদ্বারে দাঁড়াই প্রতিবার যেখানে
দীর্ঘ সিড়ি সারি সারি আমায় হাতছানি দেয়, আমি
ভীনদেশী তারাদের আড়ালে শরীর ঢাকি।
বহু নিষিক্ত ঘন অন্ধকার বর্ন আমার পায়ের শেকলের
বানানকে পোক্ত করে জন্মান্তের অংগিকারে।
একটা তাজা রক্তে ভেজা হৃদয়ে পীত রঙের
আর্তনাদ পরতে পরতে হত্যাচীহ্ন রেখে যাচ্ছে।
বলিরেখার নিচে জমা হয় নি:সংগ মৃত্যুর স্মৃতিফলক,
বাস্তুহারা নিশ্বাসরা তখনো অলীক কোন নির্দেশের
তীরে যোগাযোগ এর অক্ষরসেতু বুনে চলবে জোতস্নার দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন