তুমি উচ্চারণ করলেই ঘরের মত লাগে
তুমি উচ্চারণ করলেই সম্পর্ক মানে বুঝি
তুমি উচ্চারণ করলেই নিঃসঙ্গতা হারিয়ে যায়
তুমি উচ্চারণ করলেই সন্ধ্যে নামার পরে
বাড়ি ফেরার মানে ,
তুমি উচ্চারণ করলেই পিঠের ওপর রাখা হাত
বলে "আমি তো আছি "
তুমি উচ্চারণ করলেই দহনের দিনে একটা শীতল
ছায়া পাই ,
তুমি উচ্চারণ করলেই ক্লান্ত দেহের ভেতর মন
ভীষণ রকম বাচতে চায় ,
তুমি উচ্চারণ করলেই ভরসা শব্দটা শক্ত দেওয়াল
হয়ে ওঠে ,
তুমি উচ্চারণ করলেই স্পর্শ অনুভুতি ছুঁয়ে ফেলে
তুমি উচ্চারণ করলেই ঘর শব্দটা সম্পূর্ণতা পায় ভীষণ রকম ...♥️
#সই (ঘর ২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন