ঘেঁটে দিতে
বসন্ত আসছে বুকের ভেতর বাইরে একটা ঝড়
উঠবে
তছনছ হবে গোছানো যা কিছু,
আসছে বসন্তে হয়তোবা পুরনো বোগেনভোলিয়া
ফুল গুলো বদলে নেবে আগের রং ,
লাল পলাশ গাছটা ভালোবাসার ঠিকানা
ভেঙেচুরে হলুদ রঙের বদলে যাবে ,
বসন্ত তো প্রতিবার গোছানো যা কিছু
নিয়মের যা কিছু , নিষ্ঠার যা কিছু তার
সবটাই ঘেঁটে দেয় এক অসম্ভব ঝড়ে
পুরোনো মানচিত্র বদলে দেয়
বসন্ত আসছে সাজানো জীবনগুলো
সর্বনাশ গ্রাস করবে
বসন্ত আসছে গোছানো ঘরকন্নায়
ছড়িয়ে পড়বে অনাসৃষ্টি
বসন্ত তুমি কেবল আগুন রঙে পুড়িয়ে দিতে
পুরোনো যাকিছু ফুরিয়ে দিতেই আসো.....🍁
#সই(বসন্ত আসছে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন