কুমকুম রঙে সাজবে প্রেম নগর
পলাশ খোঁপায় জড়িয়ে থাকবে কেউ
কেউ কেউ ভালোবাসার রাখবে কিছু খবর
লাল মাটিতে মিশবে শহর কোপাই দেখবে চেয়ে
সোনাঝুড়ির নাচের তালে বসন্ত উঠবে গেয়ে,
হাতের ওপর রাখবে হাত মায়ায় মিশবে হৃদয়
কোনাকুনি পুরনো প্রেম থাকবে স্মৃতির প্রত্যয়
বসন্তে হওয়ায় মিশে যাওয়ার গুড়ো গুড়ো দানা
তাইতো বসন্ত আর এক নাম প্রেমের কারখানা....☺️💞🏵️
#সই( আবার বসন্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন