হয়তো ভীষণ মনে করে আমরা দুজন দুজনকে
ভুলে যাবো ,
কিংবা দুজন প্রোফাইল পিকচারে দারুন হাসি
মাখানো মুখে অনন্দের ছবি আটকিয়ে একে
অপরকে বুঝিয়ে দেবো দুজনেই বিচ্ছেদের পর
আরো একটু বেশি রকম ভালো আছি ।
বন্ধুদের সাথে ছবির ক্যাপশনে থাকবে সবাই
বদলায় সব ফেরা না গেলেও বন্ধুদের কাছে ফেরা যায়
কিংবা বন্ধু বদলায় না ,
কিংবা মুখোস থাকবে মুখের আদলে
এসব শুধু জরুরী আমরা একে অপরের থেকে দূরে
থেকে ভালো আছি প্রমাণ করতে ,
হয়তো বাইপাসে কিংবা শোভাবাজার এর কোনো
চায়ের দোকানে অথবা অচেনা রাস্তায় ঠিকানা খোঁজার
অজুহাতে মুখোমুখী আমরা ...অথচ আমাদের আর কক্ষনো
দেখা হবে না ।
চেনা ডাক নামে চমকে গিয়ে ফিরে থাকবো দুজনেই কোনো
অচেনার দিকে তারপর মনে মনে হাসবো হাসতে হাসতে ফুঁপিয়ে কান্না আসবে , ইনবক্স এ হয়ে দুদণ্ড দাঁড়াবো
আঙ্গুল অস্থির হয়ে উঠবে .....কি রে কেমন আছিস এই টুকু টাইপ করার জন্য অথচ আমরা কখনই আর দুজন দুজনের কোনো খবরাখবর রাখবো না ।
আশ্চর্য আমাদের বদলে যাওয়া দুজন অবাক হবো দুজনের
এমন অমূলক ব্যবহারে বুকের ভেতর হাহাকার যন্ত্রনা এক
অসম যুদ্ধ চলবে আমাদের নিজের সাথে তবু আমাদের বাহ্যিক সব টুকু দেখাবো খুব ভালো আছি ...
আমাদের আর কখনও দেখা হবে না ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন