সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আর্ট

সব ভালো থাকা দেখতে এক হলেও এক নয়
রঙের ফারাক আনমনা মেঘের মতন
সব থেকে যাওয়া শুনতে এক হলেও এক নয়
অবয়ব আর আত্মীক স্পর্শ আর অনুভূতির মতন 
চোখের বাইরে না থাকায় ভেতর জুড়ে সবটা থেকে যাওয়া।
চিৎকার করে যে বলছে ভালো আছি 
নোনা জলে তার ঘর বানভাসী 
তবু ভালো থাকা বলতে পারা একটা আর্ট 
তবু সাজানো ফ্রেমে প্রেম রাখা একটা আর্ট
তবু হাহাকার জীবনে শেষ চাওয়া টুকু জড়িয়ে না
ধরে বেশ ভালো থাকা একটা আর্ট 
আসলে মানুষ কবি হয় লেখক হয় পুরুষ হয় নারী হয়
উপন্যাসিক হয় পাগল হয় নাটকে পারদর্শী হয় 
শুধু নিখাদ মানুষ হয় না 
ভগ্নাংশে বাঁচতে বাঁচতে হারিয়ে যায় একটা গোটা মানুষ
তারপর একদিন সাজানো শব্দে তোতাপাখির মত বলতে 
শিখে যাওয়া এই বেশ ভালো আছি 
একদিন জাগলিং শিখে নিয়ে নিজেকেই বারংবার
হাওয়ায় ছুঁড়ে লুফে নেয় এই আছি এই নেই এর খেলা
চলে ...
সব ভালো থাকা দেখতে এক হলেও এক রকম নয় 
আসলে রঙের ভেতর সূক্ষ্ম তুলির টানে একটা আবিষ্কার বলে
দেয় ভালো থাকা আসলে একটা আর্ট ....🍁
#সই (আর্ট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন