বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

কথা রাখা

কথা দিলেই কথা যে রাখতেই হবে
তেমন তো কথা নেই,
কথার ফাঁকে অনেক লুকোনো অন্ধকার গলি কিংবা
আলপথ থাকে সে সব পথ ধরে কথা দেওয়ায় 
নিষ্ঠা নাহয় পালিয়ে যেতেই পারে,
হতেই পারে একটা কথা দেওয়া একটা লোভ এর
কাছে মাথা নিচু করে নিজেকে বিকতে পারে।
কথা দিলেই সে কথা রাখার জন্য অন্য কারো কাছে
 একই কথা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হবে না এমন কথাও নেই।
সময়ের কথা সময় সরে গেলে দর কমে যায় 
সে কথা তখন শেষ ট্রেনে বাড়ি ফেরা ফেরিওয়ালারা
বাতিল হয়ে পরা ফেরির মতই ,
সব কথা রাখতে নেই কিছু কথা স্রেফ কথার কথা,
কিছু কথা সময় কেনার লেনদেনের মত,
কথা দিলেই সে কথা রাখতে হবে যারা বলে
তারা কেউ কেউ মুখ আর কেউ কেউ মুখোশ,
কথা দেওয়া আছে বলেই কথা না রাখায় এত দাম
কথা দেওয়া আছে বলেই কথার পিঠে কথা সাজিয়ে
নালিশ এর পাহাড় জমে ,
কথা দেওয়া আর কথা রাখা এই দুইয়ের মাঝে 
একটা লেখক এক জন কবি সহস্র বার বিকিয়ে যায়,
কথা রাখার মানুষের থেকে কথা না রাখার মানুষ
বড় বেশি দেখি .....

তবু হ্যাঁ তবু কেউ কেউ কথা দেয় স্রেফ সেই কথাটুকু রাখার
জন্যেই ,তবু কেউ কেউ কথা রাখাকে নিজস্ব ধর্ম মানে ,
তবু কেউ কেউ আজও কথা রাখে
কথা দেওয়া আছে বলেই কেউ কেউ হাতে হাত রেখে
সাথে সাথে জন্ম কাটাতে পারে .....🍁

# সই✍️(কথা রাখা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন