আগুন পথে হাঁটতে পারি যদি
পথের শেষে তুই ঠিকানা হবি
প্লাবন হয়ে যেতেই পারি ভেসে
স্রোত যদি তোর সমুদ্রেতে মেশে
ভীষণ রকম চুপকথারদের
রাখতে পারি বুকে
আমার সব চিৎকার গুলো
তোর ভেতর থাকত সুখে
ভাঙতে পরি অসম্ভবের
মহাকালের মতন
তুই যদি গড়ে নিতিস
আবার নতুন রকম
হোক না সে নতুন সফর
ক্লান্ত যেথায় সন্ধ্যে নামে
বাঁধবো দুজন ঘর ....♥️
#সই ( যদি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন