নাম দিয়েছিল ভালবাসা,
বিশ্বাস করেছিলো সে
নাম দিয়েছিলো ভরসা
দিয়েছিল যত্ম টুকু ভীষণ যত্ন করে
নাম দিয়েছিল ঘর
আগলে রেখে ছিলো সে
নাম দিয়েছিল আশ্রয়
দহনের দিনে দিয়েছিল মিষ্টি জলের বৃষ্টি
নাম দিয়েছিল প্রেম
জড়িয়ে রাখতো অসম্ভব শীতে
নাম দিয়েছিল স্পর্শ
মুক্তি দিয়েছিল উড়ন্ত পাখির
নাম দিয়েছিল আকাশ
নিশ্চিন্ত দিয়েছিল পরম
নাম দিয়েছিল কবর ...
কথা ছিল মৃত্যুর আগে
বাঁচা টুকু চেটেপুটে নেবো একসাথে
নাম দিয়েছিল শেষের উপন্যাস
উপসংহার বদলে গিয়ে
স্রেফ নাম গুলো ঠিকানা বদলে ফেলেছে এখন
উপন্যাস লেখা জারি রয়েছে প্রেক্ষাপট বদলে গেছে....🩵
#সই(নাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন