চোখ যে চোখে হাজারো দ্বন্দ্ব
চোখের ভেতর থেকে যাওয়া
দেখা গুলো সব আলাদা আলাদা
কিছু হারানো কিছু পাওয়া
চোখ যে চোখে কেউ রাখে চোখ
যে চোখে আগল আছে একরোখ
চোখের আদলে খুঁজে নেয় অন্য কেউ
অন্য কোনো চোখ,
চোখের পরশে লেগে নোনা হওয়া
বেকার ভালোবাসায় অবহেলা পাওয়া
চোখের বর্ন লেখা থাকে চোখে,
চোখে থাক চোখ ,বুকে থাক চেয়ে থাকা চোখ
পাওয়া হারানো দেওয়া নেওয়া কিছু থেকে যাওয়া
কিছু রেখে যাওয়া মনের দপ্তরে খবর সে তো
বুঝে যাও এ চোখে রেখে চোখ ...💜
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন