সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

হারিয়ে যাওয়া

আমাদের কিই হারিয়ে গেছে
কি এমন নিখোঁজ কিছুর খোঁজ 
করছো রাস্তা ,ট্রাম বাস ,ট্রেন ,স্টিমার গঙ্গার ঘাটে 
কিংবা বন্ধ চার দেওয়াল?
কিছু কি সত্যিই হারিয়েছে !
নাকি খোঁজ কেবল সময়ের জরীফ করা,
নিখোঁজ হয়ে যাওয়ায়  ইচ্ছে সামিল ছিলো নাতো
 এক অভ্যেসে একঘেঁয়ে হয়ে নতুন 
ছুঁয়ে দেখতে চেয়েছি আমরা ,
এখন যখন নতুন অভ্যেসে একঘেঁয়ে তখন 
সে হারিয়ে যাওয়া যাকিছু বড্ড জড়িয়ে থাকতে
ইচ্ছে হচ্ছে ,
মানুষ হয়তো এরকমই কাছে থাকা টুকুকে
কখনওই যথেষ্ট কিংবা সম্পূর্ন মেনে নিতে পারে না
সারাক্ষণ নালিশের আঙুল কোনো না কোনোই দিকে
নিশানা করে রাখে ,
হতেই তো পারে এই পৃথিবী যার যে রকম আসলে দরকার
সেরকম ঠিক টা সাজিয়ে দেয় ....এসব বুঝতে
হারিয়ে ফেলা জরুরী , নিখোঁজ হয়ে যাওয়া জরুরী 
বুক পকেটের সুখ ,স্বস্তি , শান্তি ,ভালবাসা ,বিশ্বাস এসব বড্ড
কাছে কাছে থাকে তাই আউট অফ ফোকাশ ,
যেই মুহুর্তে হারিয়ে যায় যায় নিখোঁজের তালিকায় অথবা
কোনো এক মৃত্যু ছুঁয়ে যায় কিংবা বলা যায় ফুরিয়ে ফেলি
অবহেলায় তখন অনুভব জুড়ে কেবল খোঁজ আর আকুতি ,না বলতে পারা আফশোষ ।
আমাদের যা কিছু হারায় তার দায় শুধুমাত্র আমাদের তাই না
কি এমন দামি ব্যয় হয় ওই হারিয়ে যাওয়া টুকু রাখতে ?
সামান্য যত্ম আর একটু বিশ্বাস এইটুকু আমরা দিতে
পারিনা আর কথা দিই অনেক কাব্য করি অসম্ভব ,
কবিতা আর উপন্যাসে শব্দের খেলায় কেবল খোঁজ 
জানলার সার্শী দিয়ে পথের দিকে তাকিয়ে কি এক হাহাকার
দৃষ্টিতে শূন্যতায় হারিয়ে ফেলা পাওয়াটুকু খুঁজে মরি আজীবন।

#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন