খিদের জোরে উন্মত্ত সারা শরীর
কেতাবি বিদ্যে তো একটা পথ প্রিয়জন একটা পথ
আসল হলো খিদে ,ঘরে খিদে না মিটলে বাইরে
মিটিয়ে নিতেই হয় এটাই জরুরী
ঘন হয়ে আসা প্রহরে উল্টো দিকে
চোখ খুঁজে নেয় যে কোনো একটা শরীর
এই খোঁজ খানিকটা নেশার মত তাড়িয়ে বেড়ায়
হন্যে হতে ।
একজন, দুজন ,তিনজন তারপর খবরের কাগজে
প্রথম পাতায় শরীর ভেসে ওঠে
চায়ের কাপে কিংবা অসম্ভব রাজনীতির মজলিসে
শরীর শরীর এর শরীর ,
প্রেমে শরীর , ভালোবাসায় শরীর ,নেশায় শরীর
খিদেতে শরীর, ধরন আলাদা খিদে গুলো আলাদা
শুধু শরীর শব্দটা চিরন্তন ।
অন্ধকার পেরিয়ে আলো কিংবা চার দেওয়াল পেরিয়ে
পারিজাত শরীর এর খেলা জারি থাকে বদলে যায়
এক শরীর থেকে অন্য শরীর এক শহর থেকে অন্য গ্রাম
শরীর শব্দটা কক্ষনো বদলায় না ।
#সই (খিদে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন