তোমার চোখে আমার সর্বনাশ টুকু
বড় যত্নের,
মৃত্যুর মত সত্যি তোমার প্রেমিক হয়ে ওঠা
তবু বেচেঁ থাকায় কোথাও তুমি নেই
তোমার চোখ আমায় ছুঁয়ে জ্যোত্স্না আনে
ঘুমিয়ে পরা গভীর রাতে
মিলনের নামে আমরা একে অপরের
হৃদয়ে কাটাকুটি খেলি ....নাম দিই ভালোবাসার
সংসার ।
জীবনের মত মিথ্যে তোমার কথা দেওয়া ,
শব্দের দাগ তোমার মুছে যেতে দেয় না
তাই তোমার চোখে আমার সর্বনাশ কপালের
লিখনের মত স্পষ্ট ,
বলতে ইচ্ছে হয় কি বা হত দেখা যদি না হতো ?
নাকি প্ররোদ্ধে তোমায় বয়ে এনেছি এই সফরে?
নাকি ঋণ শোধ শুধু তোমার আমার মাঝে !
এক আশ্চর্যের মত তুমি আমাকে ঘিরে রাখো
যেন নাগপাশে বন্দী আমার মনের দেহ ,
একটা মৃত্যুর মত সত্যি তুমি একটা জীবনের মত মিথ্যে তোমার প্রেম .....🍁
#সই (মৃত্যুর মত সত্যি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন