------------------------
নদীর জলে তোমার মুখ কাঁটা তারের
এপারেও স্পষ্ট ,, কাঁধে সময়ের
ফরমান, তোমার সময় বার বার ফিরে
আসে, স্তব্ধতা ..কোন যুদ্ধর দোড়গোড়ায়
শেষ শান্তিটুকু চোখে সেঁধিয়ে তোমার অস্তিত্ব
মনে রাখে,, নদীর বুকে ভর করে তুমি কাঁটাতার
পেরিয়ে রক্তধারায় মিশে গেছ চাঁদ, তোমার
বয়ে চলার খুব কাছ ঘেঁষে কান্নারা যুগ যুগান্তর
বয়ে গেছে, আর সময়ের উষ্ণতায় শুখিয়েছে
বারংবার, চাঁদ তুমি তখন কোন এক বারান্দায়
রবিঠাকুর এর গানের লিরিকে আবেশিত,,
তুমি দেখনি অন্য কোনো চারদেওয়ালের
ভেতোর অমনিশা কতোটা গাঢ়.....
তবুও জীবন ভালোবাসে আলো,
যে মেয়েটা রোজ রাতে বাড়ি ফেরে
শরীরে রক্তক্ষরণ নিয়ে তার মুখে
তোমার আলোর কলঙ্ক বেশি কি কম
বোঝা যায়, জানা নেই, তবু সে তোমার আলোয়
পবিত্র হতে চায় ভোর রাতে,,
এমনি বেজন্মা ছেলেটা রোজ রাতে তোমায়
সাক্ষি রেখে জন্মটাকে নষ্ট করে আজন্মতক,,
আর তুমি একের পর এক কাঁটা তারের বাঁধ
পেরিয়ে সময়ের বুক চিরে এগিয়ে চলেছ,,
এতো কিছু বোঝ বলে হয়তো বা তুমিও
পক্ষকাল কাঁদো ঘন কালো আঁচলে মুখ
ঢেকে, আর শত আলোর মাঝেও তোমার কলঙ্ক
ভীষণ স্পষ্ট
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
ও চাঁদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন