++
মনে পড়া কোনো ক্ষন আজ একা নয় স্মৃতির
সেই পথ চলায়
কোন যান্ত্রিক যোগ্যতা আদ্রতা ভিজে যায় অন্তরের না বলা কথা।
তারপর বৃষ্টির ফোঁটা ছুঁয়ে তিন সত্তির কাহন লেখা,
এভাবে তুমুল বৃষ্টিতে ভিজে যাওয়া,পথ চলা অসম্ভব ভিড়ে একলা হওয়া।
.
গভীরে শুয়ে থাকা কৃত্রিম সংসার যেন নাটকের অংক।
লেগে থাকা আদরের দাগ পথ এঁকে দেয়
বৃষ্টি ভেজা দিনের বুকে
আর অজানা কাব্যর পাতায় লেখা রাজা রাণী।
মনে পরে হৃদয়ের ফিসফিসে সেই তুমুল ওলটপালট।
হাওয়ায় উড়তে থাকা আভরন, অন্তর দহন
নিরবিধি আত্মিক দায় একে,অপরের।
সব কথা বলা হয় না কোনো দিন।
শুধু অসময়ের মারাত্মক ঝড়বৃষ্টি,মনে পড়ে যায় না বলা অনেক কথাদের।
,
মনে পড়ে যায়
সেই না বলা,গড়িয়ে নামা বৃষ্টি,ভিজে শহরে প্রেম অপ্রেম
বুকের সাথে বুক মিশে,ঠোঁটের লেপ্টে থাকা বৃষ্টি কষা স্বাদ।
সময়ের পরিবেশন,উত্তাপের শহরে বৃষ্টি ভেজা পথ।
সময় অসময়।
আর তারপর সময়ের দুরতিক্রমণ বৃষ্টি ভেজা কথা আর তুমি আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন