মানচিত্র পালটে ফেলতে ফেলতে কখন যেন
ঘর হীন হয়ে গেছি হাতের মুঠোয় চারফুট জমির মাটিটুকুই
এখন সম্বল ।
শীত মাখা শহরে পুরোনো উষ্ণতার কথা সুখের দিনের
মতোই লাগে ....তুমি আমি দুজনেই মানচিত্র এঁকেছি নতুন করে তাই স্মৃতিদের কেবল সুখের খেতাব মুড়ে রাখি ।
এই খালপাড় ,ফেরি ঘাট , স্টেশন , আমার কফিন বন্দী শরীরে নিচে আরো নিচে বুক পাঁজরের তলায় রাখা ... এদের কাছে
চাওয়ার দিন আজ আর নেই ।
তোমার শেষের কবিতার শেষ ছত্র টুকু আমায় লিখতে দিও
বলেছিলাম একদিন সেসব ছেলে মানুষী কথারা
স্বেচ্ছা মৃত্যুতে খুশি এখন ।
তোমার জন্য জীবনের রিয়ারভিউ গ্লাসে বেচেঁ থাকার গল্প রাখা রইলো ,
সে গল্পের শোকেসে কাঁচ ব্যায়ামে আরো একটা গল্প থাকবে
তোমার দিকে তাকিয়ে ,
একটা দীর্ঘ ব্যাধির মত আমার কথা মনে পড়বে তোমারও।
কিছু ছাপ নাম বিহীন আর দৃশিত হয় না তবুও বড্ড গাঢ় তার
অনুভব ।
#সই (মানচিত্রের কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন