-------------------------------
বিষন্ন রাতের খামে রোদের চিরকুট
তোমার কুয়াশা মাখা শহরে একটা
ডাকবাক্সের সন্ধানে,,
ঠিকানা খুঁজে পাবার পর ঘরের ভেতোর,
এক উদাসী দিনের পায়ে পায়ে সবুজরঙা
সংসার বর্ণপরিচয় পড়ছে,, একক জীবন
জোর করে যাপন কাটছে, আর গাল বেয়ে
আত্মিকতার খোঁজে এক চুমুক আদর নামছে
গড়িয়ে,,
হঠাত বদলে যাওয়া প্রয়োজন গুলো আজকাল
চিরকুট থেকে রোদ্দুর পড়ে ফেলে,,
নীলনদ এর বুকের বিভাজন বেয়ে
ভস্মিত হৃদয় তখন দেশ কাল পেরয়ে
বাতাসের বশীকরণে,,
মুঠোর রুমালে মুহুর্তরা নির্বাক কান্না চেপে
শ্রাবনের অপেক্ষায় রাতের আড়াল চায়।
২০৬টা হাড়ে খাঁচায় বন্দি অবয়ব প্রয়োজনের
রোদ্দুর মাখে তবুও শীতজ্বর আলপিন ফোঁটায়,
জীবন সেখানে কেবলি সবুজে ঘেরা যাপন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন