----------------------------
অদৃশ্য সুতোর পাশে ঝুলতে থাকা
কালের পেন্ডুলামে সম্পর্কের নাম
না লেখা কাগজ ঝুলছে,,
এলোমেলো বর্ণমালাগুলো হাওয়ায়
খুঁজছে ক্লোরোফিল,
রাস্তার কিনারা ধুয়ে সময়ের ধুলো জমাচ্ছি
আগামির রুপকথায়,,
কান্নারা আজকালরাস্তার ধারের ইস্তেহারের
জলরঙ ছবিতে ব্যেস্ত রয়েছে,
সময় একদিন অস্তিত্ব খুঁজেই নেবে নিজস্ব
গতিতে আর স্নায়ুতে কিছু গরম উষ্ণতা,
একফালি ক্লান্ত শ্বাস প্রহরকাল অপেক্ষায়...
উঠোন জুড়ে যে সিঁড়িভাঙ্গা অংক তা কি
মিলবে কখনো!
স্পর্শরর খোঁজ নির্ঘুম প্রহর জুড়ে নকশী
কাঁথা বোনে আলাদা আলাদা সাজানো
চতুর্ভুজের ভেতোরে,
রোজ সুর্যর ঘুম ভাংগে একমুখ হাসির হাত
ধরে,,
অদৃশ্য সুতোর পাশে ঝুলতে থাকে কালের
পেন্ডুলামে সম্পর্কের নাম না লেখা কাগজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন