-------------------------
না বলা কথাগুলো ভেজা
চিঠিতে ঘুরে বেড়াচ্ছে।
একটাও ডাকবাক্স মনের অলিগলিতা নেই।
হাতে হাতে ঘোরে উষ্ণতা শহরে একটাও
ক্যেফেটএরিয়া নেই...।
গ্রিনি টি বার করে ক্রমশ বরফ হৃদয়ে উষ্ণতা
ভরে ভাবি সুজন তুমি সব ভুলে একবার কি
"দ্রোপদী" তে নিবিড় মুহুর্ত মনে করবে না।
এতোটুকু গভিরতা পায়নি স্পর্শ গুলো?
প্রেম কি সন্তান এর মত! হ্যাঁ আমি লালিত করেছি প্রেমকে সুজন।
তোমার নির্বোধ অবস্থা থেকে বোধোদয় অবধি
তোমার নিয়মিত স্বজনদের দেওয়া ক্ষতদের
আমি শীতল করেছি আমার আঁচলে
বিধিয়ে নিয়েছি তোমার কলজে তে
লেগে থাকা অসংখ্য কাঁটা তোমার ব্যেথা গুলো
ছুঁতে গিয়ে আমি শুউরে উঠেছি প্রতিবার,,,
, সব অন্ধকার তোমার ঘরের
আমি আলো ভরতে চেয়েছি...তোমার সুরে
সুর মিলিয়েছি। তোমার হাসিতে আলোর মুকুট পরিয়েছি।।। সেই তুমি
সেই তুমি আজ হঠাত একটু উষ্ণতার খোঁজে
আলো কুড়োচ্ছো নিয়নবাতির নিচে ।
তুমি তো যান আমি কাঁদতে শিখিনি... প্রশ্রয়ে
আশ্রর পায়নি কোনো দুর্বলতা..।
সুজন আজ সেই আমির কেন মনে হচ্ছে আয়ুরেখার
শেষ দাড়ি টা টেনে ফেলি। আমার কি এ অবাক
পৃথিবীতে প্রেমের অভাব হত? জানি না সুজন
প্রেম হয়তো এমনি। এমন কিছু প্রশ্নচিহ্নর সামনে
জীবনকে এনে দাঁড় করায় । আর সুখের স্মৃতিগুলোর
কখন যেন ভেজা চিঠি হয়ে যায়,, তাই
হয়তো শহরে একটাও ডাকবাক্স নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন