রবিবার, ১৯ মে, ২০১৯

সুবর্না(৪৩)

----------------------------
মন কেমনের বিকেল জুড়ে বৃষ্টি এলো ভিজতে
গিয়ে দেখি আয়নার মত আর এক আমি..
অবাক হতেই সে বলল আমি তোর সুখের ছবি
ঠিক তোর মত.... হারিয়ে গিয়ে খুঁজে পাওয়া,
তোর না থাকা যেন ভীষণ ভাবে তোর থাকা..
আমার চোখে তোর চেয়ে দেখা আমার কথায় তোর
বর্ন.. আমি যেখানেই যাই সে পথ তোর পথেই মিশে আছে,
না পাওয়া তোকে  না হারানো তোকে জড়িয়ে নিজেকে
খোঁজা     ..... ঠিক তোর মত আমার দুঃখগুলো আমায়
ছেড়ে দাড়াতে পারেনা মুহুর্ত,, 
ভিজে আঁচলের আড়ালে ছই খুঁজে নেওয়া তোর
বরাবর অভ্যাস,  প্রদীপ জ্বালিয়ে নিশ্চিহ্ন করতে ভালো
বাসিস আমার ঘন আঁধার মন...
মন খারাপের বিকেল ছাপিয়ে তুই আসিস বৃষ্টি হয়ে আমার মত
আর এক গোত্রহীন প্রেম আয়নায় ভেতোর ঠিক আমার
মত.... বৃষ্টি ভিজি,  বৃষ্টি মাখি,  সুখের মত দুঃখের মত,
.......সুবর্না প্রিয় বৃষ্টি ভেজা বিকেল,      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন