বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

চলচ্চিত্রের দেবী


কাঠামোয় আটকানো মাটি খড় লেপা দেবীও বাঁচতে চায়
হাপধরা তথাস্তু শব্দটা ছুড়ে ফেলে,  ও জীবন     তোমার সাথে
কাটাব রুপকথাতে...
ছুটির ঠিকানায় মুঠো আকাশ তোমার সাথে কোনো
পাহাড়ি কিনারায় সিলেবাস ভাংতে ভাংতে সব হিসেব
উড়িয়ে দিতে সাধ দিগন্তের দিকে,
দেবীর সাজ খুলে চাঁদের আলোয় শরীর ঢাকা আদর,,
অথচ আমার আর্তনাদ জীবনের শোরগোলে
চাপা পড়ে যায়,,  শেষ ট্রামে ফিরে যায় ঈশ্বর গড়ার 
শিল্পী,, সময় চিরকাল বড্ডো চুপ  সে  আমার ঘুমের
শিরা কেটে গড়িয়ে নামে সকল উপকথা জুড়ে,
জ্বর ঘোরে  শেষ রাতে  রাস্তায় নেমে আমি দিশাহীন হতে হতে
তোমার আশ্রয়ে... ও জীবন তোমার সাথে কাটাব
রুপকথাতে... ভেঙে যাক সব চৌকাঠ  দেবী হয়ে
উঠুক রক্তমাংসের কোনো সামান্যা...,
এ মায়া আমার চিরকাল এ লোভ আমার দলছুট
মেঘের মত,   এই প্রথম তোমায় মনে মনে পাঠাই আমার এ
গোপন চিরকুট,,             
          
        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন