------------------------------
কোন একদিন ফিরবো রিমঝিম বৃষ্টির
মত হঠাৎ করে, তোমার উঠোন জুড়ে
ছাড়িয়ে থাকা তৃষ্ণারা মেতে উঠবে
উৎসবে,
ফেরাতে পারবেনা কোনো আছিলায়, বৃত্তর
বাইরে জীবন সে কেবল তোমার
সিকি আদুলি তোমার বুক পকেটে কিছু
অভিমানী খসড়া নিয়ে বন্দী,
আমরা বলা যতটা সহজ মিশে যাওয়া
সহজ নয়, কারন সেই নিয়মের বৃত্তে জীবন
নয় , যেদিন শুরু হয়েছে একটুকরো আকাশের
খোঁজ সেদিনও কতটা ছিল নিয়মত বৃত্ত সম্পুর্ন,
হয়তো এতটুকুই ছিল বাঁচার বরাদ্দে, তাই খুব
সহজে একঘেয়ে পথ চলার সমস্ত বর্ননা আজ
কাল.... খানিকটা প্যেচপ্যেচে গরমের দমবন্ধ
কোনো ঘর, হ্যাঁ একটা ঘর আর হল না তোমার
জমিতে,
তবু এক অচেনা দুপুরে আলস্যে তোমার
কোনো কবিতা তোমায় যখন আঁকড়ে
বলবে আমি আছি আমি থাকব তোমার
ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে... সে দিন
আমি ফিরবো রিমঝিম বৃষ্টি হয়ে,
দেখে যাব ভাল আছ, তোমার কবিতাগুলো
সবুজ হলুদ তোমার কাঠামো গড়ে চলেছ
আমি ফিরব মনে মনে গোপনে বলব তোমায়
আজও ভালবাসি সুবর্ণা... তোমায় ভালবাসতে
আর যে আমার তোমাকেও লাগে না,
এমন করে ভাবলে ভীষণ রকম কেঁপে
উঠি, আমার ধুম জ্বর তখন সমস্ত ছেয়ে গেছে,,
তোমায় ছেড়ে থাকি এ আমার সাধ্যের বাইরে,
তবু আর একঘেয়ে বর্ননায় চাইনা কোনো
অপাংতেয় যাপন চিত্র,,।
সুবর্না প্রিয় মনখারাপের বিকেল,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন