মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

সুবর্ণা (৪৭)

----------------------------

ঘোড়ার দৌড় চেয়ে আরও দ্রুত এগিয়ে মৃত্যু ,
. পায়ের পাতায়... সহস্র পথের ক্ষত আঁকা  থাকছে ,
বাতাস   রোমকূপে  সমস্ত কথকতা পাঠিয়ে রাখে ফুরিয়ে
যাবার  অনেক আগে থেকে  , রাতপাখির ডানায় . বহু যতি চিহ্ন এঁকে যায়
তোমার রাত জাগা গল্পেরা ,,,
তুমি গোপনে আঙ্গুল  ছুঁইয়েছ সে সব চিহ্নে ,
তারপর হেঁটেছ চেনা তরঙ্গপথে ,,
আঙুলে জড়ানো চাঁদের আলোয় খুব নিবিড় আমার মন্দবাসা ,
,  ভাঙা কাচ বেয়ে বিছিয়ে যায় আমাদের তাসের  ঘরে ..
আজকাল দীর্ঘ কোনো বটের ছায়ার মত
তোমায় দেখি আর  ঝড়  থেমে যায়  ,,
   পাড় বদলান নদীর মত কখনও আবার চেনা অচেনা
ছায়া  নিয়মের চৌহদ্দির ভেতর .....তখন সে তোমার অহংকার ,,
কোনো এক দিগন্ত শেষ প্রান্তিক সুড়ঙ্গে  কিছু
প্রতিলিপি রাখা থাকে হওয়ার হাতে ধরে ,
দিগন্তের শেষে আলো নিভে যাবে একদিন তুমি
,, স্মৃতি রা সব সময় তাই খুব
একলা ,, সুবর্ণা সেটুকু তুমিও মেনে নেবে একদিন ।
........সুবর্ণা প্রিয় মন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন