----------------------------
কাঁচ পোকা তুই আসিস না আর আমার ভেতোর
কাঁচ পোকা আমি সাজব না আর তোর সাজে,
কাঁচ পোকা তুই কেন এলি আমার ঘরে মনের পরে
হৃদনগরে? বেশ তো ছিলাম অন্ধকারে ঘুমের ঘোরে ,
কেন রে তুই বিচ্ছিরি এই আমিটাকে রুপনগর
সাজিয়ে দিলি? আমার মত ছায়ার পরে নিজের
কায়া ভরলি কেন, কাঁচ পোকা তুই আসিস না
আর ,
ফিরতি হাওয়ায় এলোমেলো অগোছালো, আমার
ঘরে, এমন করে মোহের কারন দেওয়াল জুড়ে থরে থরে,
কতই মোহ আসে যায়, তুই কি করে আমার
ভেতোর বাঁধলি বাসা আমার সকল মন্দবাসা,
কাঁচ পোকা তুই বিচ্ছিরি আজ কাঁদাস
আমায় হাসাস আমায় ,, যা চলে যা এবার
রে তুই শুন্য করে হৃদয়পুর,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন