------------------------–-
শূন্যতা কেন বৃত্ত ভরে জানি না সুবর্না ...
ক্ষত মেলে যায় কেন উৎসবের ডাকের সাজে !
দুপুরের বিছানায় ক্লান্ত বাতাস কেন ঘুরে বেড়ায়
চাদরের কোল ঘেঁষে ,
ঘামের গন্ধ থেকে নকশা আঁকা পাহাড়ী পথ
অচেনা ভাষার আর্তনাদ করে কেনই বা ,
. . শুকনো জিভে আটকে যায় বেঁচে থাকার যন্ত্রনা ,
. সাদা কালো মেঘ যেন দলছুট ইচ্ছা অস্থির এলোমেলো ,
খোঁপা র বাঁধনে বাসি কিছু ফুলের শুভেচ্ছা
ঋতু বিনিময় করে যায় নিয়ম মেনে ,, আমাদের স্বপ্নে
বৃষ্টি আসার কথা ছিল কথা ছিল সরলপত্রে
ভেজিয়ে ফেলব না পাওয়ার সব পাণ্ডুলিপি ,
ভীষণ বৃষ্টিদিন আজ... চিলেকোঠার ছাদে
ঝুলিয়ে রাখা বাটিকে ওড়না এখন একা .. আমরা একসাথে
রং ভরেছি ফেলে আসা কোনো স্রোতে ,
সুতোয় বাঁধা ইচ্ছাগুলো আজকাল বেঁধে রাখা কোনো
বুড়ো বটের কোমর বন্ধনে ,
... সন্ধ্যের মুখোমুখি অগুনতি স্থবিরতা চরাচর জুড়ে রঙ এঁকে চলেছে।
লাল হলুদের সাথে মিশে যাচ্ছে নিঃশব্দ বৃষ্টিবিন্দু।
কবেকার ফেলে আসা হারানো অতীত আজও
অধিকার বোধে আঁকড়ে ধরছে রাজরানীর ঘুমন্ত শরীর ,
রোদ্দুরে পিঠ দিয়ে পরজন্মের উত্তরীয়ে মুড়ে নিচ্ছি নিশ্বাস ,
পাতাদের গায়ে অভিকর্ষ লেগে আছে চেয়ে দেখো সুবর্না
ছোটো ছোটো শ্রুতি, প্রতিশ্রুতি
বৃষ্টি ও অধিবাস সব কিছু স্পষ্ট ,
. . .
নৌকো, ঘোড়া, গজ, বোড়ে আর
ডানা ও চোখের পাতায় জড়সড় ক্ষীণ স্রোত
আমার দু-চোখ বেয়ে সন্ধ্যা আর
কপালে একফালি চাঁদ উঠেছে ,
সুবর্না আমি বাঁচতে চাই তোমার ভেতর কোনো
গর্ভগৃহের এক খন্ড শিলার মত ....
সুবর্না প্রিয় ছিন্নপত্র ,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন