---------------------------
তোমায় নিয়ে গল্প হোক বৃষ্টি ছন্দ মাতাল হোক,
বালিশ ছেড়া স্বপ্ন থাক তোমার চোখে,,
আমার ছন্দে তোমার অন্তমিল খুঁজছি
মেঘেদের মাঝে,
গলির মোড়ে দাড়ানো গল্প তোমার কবিতায়
সেই প্রথম প্রেমের কথা মনে পড়িয়ে দেয়,
তোমার চোখ মেঘলা এখন স্মৃতির বাষ্পে,
জানি তোমার গল্পের অনেক অধ্যায়...
আসা আর যাওয়া বলে দেয় এই তো জীবন,
বিকেলের গায়ে কিছু জলছবি আজও যেন
রূপকথা, আর মনখারাপ তাই মাঠ জুড়ে,,
কাঁধের কাছে গোপন চিরকুট ফিসফিস করে
সময়ের স্রোতে ভেসে, নতজানু হয়ে
বেঁচে আছে তোমার সকল দহন... তবু তুমি
আজকাল ভালো আছ, আসলে অভ্যেস বলে
কিছু হয় না পাল্টে ফেলাই জীবন ... তাই তোমায়
নিয়ে গল্পেরা ফিরে ফিরে আসে বারংবার....,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন